
ময়মনসিংহের ত্রিশালে ২২ মামলার আসামীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির বিভিন্ন সরঞ্জাম ও একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়|
পুলিশ যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদর ইউনিয়নের রাগামারা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ডাকাতির প্রস্তুতিকালে ত্রিশালের বাগান গ্রামের মৃত আঃ কদ্দুছ ওরফে আঃ মজিদের ছেলে নবী হোসেন (৩৩) এবং গৌরীপুর উপজেলার চুরালী গ্রামের মো. কিতাব আলীর ছেলে মোঃ শামীম (২৮) কে গ্রেফতার করা হয়|
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ জানান, গ্রেফতারকৃত নবী হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২২টি এবং মো. শামীমের বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে।
অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে হেরোইন, ধাতব তার কাটার যন্ত্র, তালা কাটার সরঞ্জাম, সেলাই রেঞ্জ, এসএস রড, লোহার পাইপ, একটি রামদা, পাঁচটি মোবাইল ফোন এবং একটি সিঙ্গেল কেবিন পিকআপ গাড়ি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার এ ঘটনায় ত্রিশাল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।পরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...