
ইমরান হাসান,ত্রিশাল (ময়মনসিংহ): ময়মনসিংহের ত্রিশালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও অন্যান্য অপরাধে দুটি বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর একটার দিকে ত্রিশাল উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারি।
অভিযানে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মাঝিপাড়া রোডে অবস্থিত আরশি ফুড প্রডাক্ট(হালিম বেকারী) এবং বাগান চেয়ারম্যান বাড়ি এলাকায় অবস্থিত আসাদ বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ উপকরণ সংরক্ষণ ও খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে দু’টি পৃথক মামলায় মোট ৩৫,০০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযান পরিচালনায় ত্রিশাল থানা পুলিশের একটি দল সহায়তা করে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...