
ইমরান হাসান, ত্রিশাল ( ময়মনসিংহ) : ”অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ত্রিশালে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৫ উপলক্ষে বেসরকারি সংস্থা বাসা ফাউন্ডেশন উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ সকালে ফিসারি রোড থেকে শোভাযাত্রাটি শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নজরুল অডিটোরিয়াম এসে শেষ হয়।
বাসা ফাউন্ডেশনের আয়োজনে ও পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় শোভাযাত্রা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাসা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আ.ক.ম. সিরাজুল ইসলাম।
বাসা ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক ডাঃ সামিনা ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বি.এফ.আর.আই, ময়মনসিংহের বৈজ্ঞানিক কর্মকতা মোঃ মনিরুজ্জামান, , স্মার্ট প্রকল্পের ফোকাল পারসন বিশ্বজিৎ সাহা; প্রজেক্ট ম্যানেজার মোঃ সাথীল তালুকদার; টেকনিক্যাল অফিসার- কাজী তওসীফ আহমেদ; মোঃ শহিদুল ইসলাম, শম্ভু সিং,ফখরুল আমিন গাজী ও তন্ময় সাহা প্রমুখ। পরে পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...