ত্রিশালে মহাসড়ক অবরোধ করে জানাজা পড়ে এলাকাবাসী

প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ , ১০ জুন ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

ময়মনসিংহের ত্রিশালে সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকায় নিরাপদ সড়ক দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও সড়ক দুর্ঘটনায় নিহত তোফায়েল আকন্দের জানাজা নামাজ পড়ে এলাকাবাসী।

সোমবার (১০ জুন) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের সাইনবোর্ড বাসস্ট্যান্ডে আবারও সড়ক দুর্ঘটনা ঘটে ইমাম পরিবহন ও পণ্যবাহী পিকআপ ভ্যান এ ঘটনাকে কেন্দ্র করে বেলা ৯ টা থেকে সোয়া ১১ টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, মানববন্ধন এবং একই স্থানে সড়ক দুঘর্টনায় নিহত তোফায়েল আকন্দের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

মহাসড়কে গাছের গুলি ফেলে ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধ করে রাখে। খরব পেয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন অপরিকল্পিত পিছ ঢালাই আজকের মধ্যে সরিয়ে নেওয়া হবে এবং দুর্ঘটনা প্রবণ এলাকায় গতিরোধক স্থাপনের আশ্বাস দিলে ব্যারিকেট তোলে নেয় এলাকাবাসী। এতে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে প্রায় ৩ ঘন্টা যানজটের সৃষ্টি হয়।

এ সময় এলাকাবাসী ‘বাঁচার মতো বাঁচতে চাই, নিরাপদ সড়ক চাই’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’ সহ নানা ধরনের স্লোগান দেন।বিক্ষোভ প্রদর্শনকালে সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকাবাসীর সাথে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। তবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মানববন্ধনে আরিফুল হক এরশাদ বলেন, আজ এ মুহূর্তে মহাসড়ক থেকে এ অপরিকল্পিত পিছ ঢালাই সরিয়ে না নিলে আমরা লাগাতার মহাসড়ক অবরোধ কর্মসূচি দিবো। আমাদের দাবি যৌক্তিক। এ অপরিকল্পিত পিছ ঢালায়ের কারণে গত চার মাস ধরে এখানে প্রতিদিন দুর্ঘটনা হচ্ছে। মহাসড়কের এ স্থানে অপরিকল্পিত অতিরিক্ত পিছ ঢালাই এর কারণে দূরত্বগামী  বাস-ট্রাক নিয়ন্ত্রণ রাখতে পারে না।

এবং একটু রোদ- বৃষ্টি হলেই এ স্থানটির পিছ গলে পিছলে হয়ে যায় এবং এখানে প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীসহ যানবাহন।

সপ্তম শ্রেণির ছাত্র রুবেল মিয়া বলেন, এই জায়গায় প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনা হয়। আমাদের বাবা-মা এই দুর্ঘটনার জন্যে আমাদের স্কুলে আসতে দেয় না। আমাদের পড়াশুনারও অনেক ক্ষতি হচ্ছে।

ত্রিশাল থানা ওসি কামাল হোসেন বলেন, খুব দ্রæত মহাসড়কের এ স্থানে স্পিড ব্রেকার দেওয়া হবে।

উল্লেখ্য, গত১ তারিখ রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড বাসস্ট্যান্ডে অন্য গাড়ির পিছন থেকে ধাক্কায় তোফায়েল আকন্দ গুরুতর আহত হন পরে ৯ তারিখ চিকিৎসাগত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন। আজ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

মন্তব্য লিখুন

আরও খবর