
লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুলে ফল উৎসব পালিত হয়েছে। আম,কাঁঠাল,লিচু,পেঁপে, আনারসসহ বাংলাদেশের প্রায় একশ ধরনের ফল নিয়ে এই উৎসব পালন করা হয়।
বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে উৎসবের আয়োজন করা হয়। উৎসবের উদ্বোধন করেন ওই বিদ্যালয়ের সভাপতি মোড়ল হুমায়ুন কবির।
ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক রাশেদুল ইসলাম রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী। এছাড়াও বিদ্যালয়টির সকল অভিভাবকসহ শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমানারা লতা জানান, শিক্ষার্থীরা বিশেষ করে শিশুরা বই থেকে দেখেই ফল সম্পর্কে এতদিন ধারণা নিতো। অনেকেই ফলগুলো স্বচক্ষে দেখিনি। শিক্ষার্থীদের ফল সম্পর্কে হাতে কলমে দেখাতে ও শেখাতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
নতুন শিক্ষা কারিকুলামের অংশ হিসেবে শ্রেণি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন প্রকার ফলের পরিচিতি ও পুষ্টিগুণ সম্পর্কে ধারণা দিতেই এ ধরনের উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...