
“সুখে-অসুখে, সব বয়সের সবার পাশে” এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে শিক্ষার্থীদের জন্য ফ্রি স্কুল হেলথ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ত্রিশাল মেডিকেল সেন্টার (টিএমসি) ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
বুধবার (১৩ মে) সকালে ত্রিশাল পৌরসভার ৭নং ওয়ার্ডে অবস্থিত ত্রিশাল সিটি মডেল স্কুল প্রাঙ্গণে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়। এতে শিক্ষার্থীদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা পরামর্শ এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ক দিকনির্দেশনা প্রদান করেন অভিজ্ঞ চিকিৎসকরা।

অনুষ্ঠানে অংশ নেওয়া অভিভাবক আম্বিয়া খাতুন বলেন, “এ ধরনের উদ্যোগ শিশুদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিনামূল্যে এমন স্বাস্থ্যসেবা পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি।”
টিএমসি ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালের মার্কেটিং অফিসার শাহজাহান ওমর জানান, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে ত্রিশাল সিটি মডেল স্কুলের প্রধান শিক্ষক ইমরান হাসান বুলবুল বলেন, “ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন সাহেবের একান্ত প্রচেষ্টায় তার প্রতিষ্ঠিত টিএমসি হাসপাতালের মাধ্যমে ত্রিশালের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
নিঃসন্দেহে এটি প্রশংসনীয় উদ্যোগ।” এসময় শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত