
নাটোরের বড়াইগ্রামে থানার সামনে নেচে গেয়ে টিকটক ভিডিও ধারণ করে গ্রেফতার হয়েছেন শিউলী খাতুন (৪২) নামে এক আওয়ামী লীগ নেত্রী। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতে পাঠানো হয়।
এর আগে সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শিউলী খাতুন নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল মার্কা প্রতীকে নির্বাচন করে পরাজিত হন।
জানা যায়, সম্প্রতি শিউলী খাতুন থানার ভেতরে মূল ভবনের গেটের সামনে গানের তালে তালে নেচে টিকটক ভিডিও ধারণ করেন। তবে এসময় সেখানে কোনো পুলিশের উপস্থিতি দেখা যায়নি। পরে সেই ভিডিও তিনি ফেসবুক আইডিতে প্রচার করেন এবং তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। থানার সামনে এমন ভিডিও ধারণ করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় বিভিন্ন পর্যায়ের লোকজনের মাঝে ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। অসংখ্য মানুষ ভিডিওটি ফেসবুকে শেয়ার দিয়ে ক্ষোভ প্রকাশসহ তাকে গ্রেফতারের দাবি জানান।
গ্রেফতারের আগে আওয়ামী লীগ নেত্রী শিউলি খাতুন জানান, টিকটক করা আমার নেশা, সে কারণেই ভিডিওটি ধারণ করেছিলাম। তবে এখন বুঝতে পারছি থানার সামনে কাজটি করা ঠিক হয়নি।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, আমাদের সবার অগোচরে ১৭ সেকেন্ডের ভিডিওটি ধারণ করা হয়েছে। বিষয়টি সংবাদ কর্মী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি। তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...