
আমিনুল ইসলাম আহাদঃ কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠে বেকারত্ব দূর করার স্বপ্ন দেখছেন কুমিল্লার বরুড়া উপজেলার খুশবাস ইউনিয়নের রামমোহন এলাকার তরুণ ও শিক্ষার্থীরা। বেকার যুবক-যুবতী ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে স্থানীয়ভাবে শুরু হয়েছে বহুমুখী কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম।
হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে এইচআরআরএস টেকটিক ট্রেনিং সেন্টারের মাধ্যমে রামমোহন তমিজিয়া উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। গত ২৪ জুলাই বিদ্যালয় প্রাঙ্গণে বহুমুখী কারিগরি শিক্ষা প্রকল্পের উদ্বোধন করা হয়। এ সময় এলাকার বেকার যুবক-যুবতী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির প্রকল্প পরিচালক আব্দুল কাইয়ুম সরকার নিরবের উপস্থিতিতে প্রশিক্ষণ কার্যক্রমের ক্লাস উদ্বোধন করা হয়।
প্রকল্প পরিচালক আব্দুল কাইয়ুম সরকার বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির আন্তরিক সহযোগিতার কারণেই আমরা এই প্রোগ্রামটি চালু করতে সক্ষম হয়েছি। বেকারত্ব দূর করে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি দীর্ঘদিন ধরে প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে।”
তিনি বলেন, নারীদের সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা রয়েছে। মাত্র ১০০ টাকার বিনিময়ে একটি ফরম সংগ্রহ করে প্রশিক্ষণে অংশ নেওয়া যাবে। পাশাপাশি শিক্ষিত তরুণদের বিনামূল্যে কম্পিউটার ও অফিস প্রোগ্রামের প্রশিক্ষণ দেওয়া হবে।
তিনি আরও জানান, প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় ইলেকট্রিক্যাল কাজ, ফ্রিজ ও এয়ার কন্ডিশনার মেরামতসহ প্রায় ৫০ ধরনের কারিগরি কাজ শেখানো হবে। প্রশিক্ষণার্থীদের ব্যবহারিক কাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণ নিজেদের অর্থায়নে সংগ্রহ করতে হবে। এসব বিষয়ে প্রশিক্ষণের শুরুতেই শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়েছে।
আব্দুল কাইয়ুম সরকার আরও বলেন, “সরকারের পাশাপাশি এলাকার সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যদি বেকারত্ব দূর করতে এগিয়ে আসে, তাহলে সম্মিলিত প্রচেষ্টায় বেকারত্ব দূর করা কোনো কঠিন বিষয় হবে না। তরুণদের দক্ষ করে গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।”
তিনি বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে তরুণদের কারিগরি ও ব্যবহারিক শিক্ষায় দক্ষ করে তুলতে হবে। একজন দক্ষ তরুণ চাকরির পাশাপাশি নিজ উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন। এর মাধ্যমে বেকারত্ব কমানোর পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেওয়া তরুণ-তরুণীরা জানান, এলাকায় থেকেই বিভিন্ন কারিগরি বিষয়ে হাতে-কলমে শেখার সুযোগ পাওয়ায় তারা আশাবাদী। প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে চাকরি কিংবা আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়তে চান তারা।
স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিত ও আরও বিস্তৃত করা হলে রামমোহনসহ আশপাশের এলাকার বেকার তরুণ-তরুণীরা উপকৃত হবেন। পাশাপাশি কারিগরি শিক্ষার প্রসারের মাধ্যমে একটি দক্ষ ও কর্মক্ষম যুবসমাজ গড়ে উঠবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...