
আমিনুল ইসলাম আহাদঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দ্রব্যমূল্য ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে হলে জনগণের সমর্থিত, জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের কাছে জবাবদিহির ওয়েট আছে, এমন রাজনৈতিক সরকার দরকার।
নতুন বয়ান শুনছি, এই বয়ানে ১৬ বছরের কথা নেই, আন্দোলনের ৩৬ দিনে বিএনপির নেতাকর্মীদের অবদানের কথা নেই। কিছু ছাত্রনেতার কথায় মনে হয়, আন্দোলনটাকে তারা হাইজ্যাক করে নিয়ে গেছেন। তিনি আরো বলেন, ‘নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে আপনারা দেখবেন, সব কিছু ক্রমান্বয়ে সহিষ্ণু অবস্থায় ফিরে আসবে।
সোমবার ২৪ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আয়োজিত ৩১ দফা বাস্তবায়নের দাবির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কিন্তু আমরা এ আন্দোলনকে হাইজ্যাক করতে চাই না। আমরা বলছি, এ আন্দোলনের সফলতা বাংলাদেশের মানুষের সফলতা।’যেটা বিএনপির সময় দেখেছি।
তবে আওয়ামী লীগের আমলে দেখিনি। কেননা শেখ হাসিনা নির্বাচিত ছিলেন না।’ আমীর খসরু মাহমুদ বলেন, ‘জুলাই-আগস্টে ৩৬ দিনের আন্দোলনে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন বিএনপি নেতাকর্মীরা। শেখ হাসিনার পতনের পেছনে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করেছি।
’নির্বাচনের জন্য দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলে তিনি জানান, এরই মধ্যে দলের ৬০০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এম এ আব্দুল মান্নান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া, অর্থনীতিবিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহমুদ শ্যামল, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়া প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব মোঃ সিরাজুল ইসলাম। আরো বক্তব্য দেন সায়েদুল হক সাঈদ, মোঃ তকদির হোসেন, হাফিজুর রহমান মোল্লা কচি, মেহেদী হাসান পলাশ, মোঃ জয়নাল আবেদীন, আলমগীর মিয়া প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...