
মাসুদ রেজা শিশিরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অনেক বড় দল এ দলে মনোনয়ন প্রত্যাশী প্রতিযোগী অনেকেই থাকবে তাই দল যাকে মনোনয়ন দিবেন আমরা তার হয়ে ধানের শীষকে বিজয় করতে কাজ করব। আগামীর বাংলাদেশ খালেদা জিয়ার বাংলাদেশ আগামীর বাংলাদেশ তারেক রহমানের বাংলাদেশ। বিগত ১৫ বছর আওয়ামীলীগের লোকজন খেলাধুলায় দলীয় করণ করে প্রতিভাবান খেলোয়ারদের নষ্ট করেছে। আমরা চাই আমাদের ক্রীড়াঙ্গ পূনরায় উজ্জিত হোক।
পাংশার উদয়পুর স্পোর্টিং ক্লাব মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য কালে এসব কথা বলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাজবাড়ী-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রার্থী হারুন অর রশীদ।
শনিবার রাজবাড়ীর পাংশা উপজেলার উদয়পুর স্পোটিং ক্লাবের উদ্যোগে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাহাদুরপুর একাদশকে টাইব্রেকারে হারিয়ে মাগুরা জেলার শ্রীপুর উপজেলা ফুটবল একাদশ জয় লাভ করে।
রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী ২ আসনের এমপি প্রার্থী হারুনুর রশিদ হারুন খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার তুলে দেন।
উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম সোহরাবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান, বিশেষ অতিথি হিসাবে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম (মিষ্টি), যশাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আঃ ওহাব প্রামাণিক, হাবাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আঃ মান্নান প্রামানিক, পাংশা উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, পৌর ছাত্রদলের সভাপতি রাশিদুলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীগন উদয়পুর স্পোর্টিং ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদকসহ ক্লাবের সকল সদস্যগন উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনা করেন শাহজাহানুল হক জুয়েল, মোহাম্মদ আলী, অনিক। কয়েক হাজার দর্শক মাঠে এসে ফাইনাল খেলা উপভোগ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...