
মোঃ রাকিবুজ্জামান,দশমিনা:পটুয়াখালীর দশমিনায় মোঃ ছলেমান হাওলাদার (৩৫) নামে এক ফার্মেসি-বিকাশ ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
গত রবিবার রাত ৯টার দিকে উপজেলার বহরমপুর ইউনিয়নের আমতলা বাজারের পশ্চিম দিকে হাজী বাড়ীর মোড়ে এ ঘটনা ঘটে।
তবে, এ ঘটনায় একই এলাকার কুদ্দুস সরদারের ছেলে মোঃ সুমন সরদারকে আটক করছে পুলিশ। ভুক্তভোগী ব্যবসায়ী ছলেমান হাওলাদার উপজেলার বহরমপুর ইউনিয়নের বহরমপুর গ্রামের মতলেব হাওলাদারের ছেলে।
তিনি আমতলা বাজারে ঔষধের ফার্মেসি পাশাপাশি বিকাশ,নগদ, রকেট লেনদেনের ব্যবসা করেন। স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার দিন রাতে ছলেমান হাওলাদার বাজারের দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন।
বাড়ির কাছাকাছি হাজী বাড়ীর মোড়ে পৌছালে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ছলেমানের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেছে ।
পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে দশমিনা সদর হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
স্বজনদের দাবী , ছলেমানের পার্শ্ববর্তী ব্যবসায়ী ও একই এলাকার কুদ্দুস সরদারের ছেলে মোঃ সুমন সরদার তাকে কুপিয়ে আহত করেন। তবে, সুমন সরদার অভিযোগ অস্বীকার করে বলেন তাকে ফাসানো হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...