
মোঃ রাকিবুজ্জামান দশমিনা পটুয়াখালীঃ ‘ছেলে হোক মেয়ে হোক—দুটি সন্তানই যথেষ্ট’ প্রতিপাদ্যকে ধারণ করে পটুয়াখালীর দশমিনায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন মাঠপর্যায়ের কর্মীরা নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI)–সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কর্মী অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন— বাঁশবাড়িয়া ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক কাজী মাহাবুব আলম, বহরমপুর ইউনিয়নের পরিদর্শক শাহবাজ হোসেন, রনগোপালী ইউনিয়নের পরিদর্শক মো. বশার, বেতাগী সানকিপুর ইউনিয়নের পরিদর্শক নয়ন মণ্ডল ও দশমিনা সদর ইউনিয়নের পরিদর্শক জিএম শাহাবুদ্দিন।
এ ছাড়া পরিবার কল্যাণ সহকারী হিসেবে ববিতা রানী, মর্জিনা বেগম, দিপু রানী, সুরমা বেগম, খাদিজা বেগম, রাবেয়া বেগম, মিম আক্তার, নাজমুন নাহার, শাহিনা সুলতানা, তাসলিমা বেগম, সালমা বেগম, রিজিয়া বেগম, পাপিয়া বেগম, রুলিয়া বেগমসহ বিভিন্ন ইউনিয়নের কর্মীরা অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, “অনেক দিন ধরে আমরা পরিবার পরিকল্পনা নিয়োগবিধি বাস্তবায়নের দাবি জানিয়ে আসছি। কিন্তু এখনো কার্যকর হয়নি
তারা আরও জানান, দ্রুত সময়ের মধ্যে নিয়োগবিধি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর করার ঘোষণা দেওয়া হবে।
কর্মবিরতি চলবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত বলেও জানানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...