
মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী): পটুয়াখালীর দশমিনায় বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি বীর উত্তম মেজর জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে স্মরণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
রোজ রোববার (১৯ জানুয়ারি) সকালে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি আবদুল আলীম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন।
আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম শানু, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল, কৃষক দলের সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক হারুন-আর-রশিদ, যুবদলের আহ্বায়ক এনামুল হক রতন, সদস্য সচিব শামীম খান, ছাত্র দলের আহ্বায়ক কাজী তানজিল আহমেদ রিডেন, সদস্য সচিব গাজী সালাহউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জোবায়ের হোসেন আক্কাচ।
এছাড়া শ্রমিক দলের আহ্বায়ক অলিউল ইসলাম, সদস্য সচিব কাওসার খানসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া ও মিলাদ শেষে মিষ্টি বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...