
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক এবং খুলনা-৬ (কয়রা–পাইকগাছা) আসনে দলীয় প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে সেই বিজয় হবে কয়রা-পাইকগাছার পাঁচ লক্ষ মানুষের বিজয়। বিশেষ করে দীর্ঘদিন অবহেলিত উপকূলীয় জনগোষ্ঠীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য এ বিজয় অত্যন্ত জরুরি।
রবিবার (৮ ডিসেম্বর) মহারাজপুর ইউনিয়নের মাদারবাড়ী বটতলা বাজারে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আজাদ বলেন, দাঁড়িপাল্লার বিজয়ের মধ্য দিয়ে কয়রা–পাইকগাছার মানুষের বহুদিনের ন্যায্য অধিকার ও আশা–আকাঙ্ক্ষা পূরণ হবে।
তিনি এলাকার সামগ্রিক উন্নয়ন, শিক্ষা, যোগাযোগব্যবস্থা ও উপকূল সুরক্ষায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
পথসভা শেষে মাওলানা আজাদ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। পরে মহারাজপুর ইউনিয়নের ৭ ও ৯ নম্বর ওয়ার্ডে মহিলা সমাবেশে যোগ দেন।
দিনব্যাপী প্রচারণার অংশ হিসেবে তিনি মাদারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কয়রা উত্তরচক কামিল মাদ্রাসার শিক্ষক–শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
পথসভা ও প্রচারণায় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন—খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওয়ালিউল্লাহ, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, উপজেলা কর্মপরিষদ সদস্য হাফেজ জাহাঙ্গীর আলম, মহারাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাষ্টার সাইফুল্লাহ হায়দার, সেক্রেটারি মাওলানা আওছাফুর রহমান, বাগালী ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল হামিদ, সেক্রেটারি প্রভাষক শরিফুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...