
আবুল হাসনাত তুহিন, ফেনী: দাগনভূঞা বেকের বাজার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান সানরাইজ ইনস্টিটিউট এর অভিভাবক সমাবেশ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে অভিভাবকদের নিয়ে সমাবেশ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ অনুষ্ঠানটি শুরু হয়।
বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আবুল মানছুরের সঞ্চালনায় ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. শাহাদাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম।
বেকের বাজারের আদর্শ শিশু শিক্ষালয় সানরাইজ ইনস্টিটিউট এর আয়োজনে মহতী এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাগনভূঞা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইসমাইল হোসেন, উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজের সভাপতি ভি ই লেলিন, দাগনভূঞা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান হিরো, ফেনী হটি কালচার সেন্টার এর উপ সহকারী উদ্যান কর্মকর্তা আহসান মো: আব্দুল্লাহ, দৈনিক সমকাল এর দাগনভূঞা প্রতিনিধি ইমাম হাছান কচি, বেকের বাজার পরিচালনা কমিটির আহবায়ক জহিরুল কায়ুম রাহাত, সাবেক মেম্বার পেয়ার আহম্মেদ, অভিভাবক রুহুল আমিন মাস্টার, পপি রানি শীল, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন সহ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, উপজেলার কিন্ডারগার্টেন গুলোর মধ্যে সানরাইজ ইনস্টিটিউট বরাবরই তাদের সেরাটা দেয়ার চেষ্টা করেন।
উপজেলার কুচকাওয়াজে অংশ নেয়া থেকে শুরু করে, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অংশগ্রহণ, গাছের চারা বিতরণের মতো ভালো ভালো কাজে অংশ নেয়ায় এই বিদ্যালয়টি প্রশংসার দাবিদার।
অনুষ্ঠান শেষে দেড় শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন রকমের ফলজ গাছের চারা বিতরণ করা হয়। পরে ফেনী হটি কালচার সেন্টার এর উপ সহকারী উদ্যান কর্মকর্তা আহসান মো: আব্দুল্লাহ শিক্ষার্থীদের গাছের চারা রোপনের সঠিক নিয়ম, পরিচর্যা ও কলম করার বিভিন্ন কৌশল সম্পর্কে শিক্ষার্থীদের প্রশিক্ষন দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...