
মজিবুর রহমান,নেত্রকোণা: নেত্রকোণার কেন্দুয়া পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম খান শান্তিকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে কেন্দুয়া প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
লিখিত বক্তব্যে সাইফুল ইসলাম খান শান্তি বলেন, মদন উপজেলার বাসিন্দা আবিদ আহমেদ খান নাদিম সম্প্রতি কিশোরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে অপপ্রচার চালিয়েছেন। তিনি এসব মিথ্যা ও বানোয়াট অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
শান্তির দাবি, গত ২ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে কেন্দুয়া পৌর শহরের দুর্গা টেলিকমের সামনে তিনি মোবাইল ছিনতাইয়ের শিকার হন। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও উপস্থিত লোকজন আবিদ আহমেদ খান নাদিমকে আটক করেন।
পরে নাদিমের স্বজনদের অনুরোধে তিনি কোনো আইনগত পদক্ষেপ নেননি।
পরে নাদিম কিশোরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। অথচ ঘটনার সময় উপস্থিত স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টি জানেন। আমার বক্তব্যে কোনো ভুল বা মিথ্যা থাকলে উপস্থিত ব্যনসায়ীদের কাছে জানতে আহবান জানান শান্তি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যবসায়ী সুমন বলেন, নাদিমকে তিনি তাঁর ভাগনে পরিচয়ে হেফাজতে নিয়েছিলেন। বিষয়টি পরিচিতজনদের মধ্যে হওয়ায় ওসিকে বুঝিয়ে সামাজিকভাবে সমাধানের জন্য এক সপ্তাহ সময় নেওয়া হয়েছিল। তবে এরপর নাদিম তাঁর সঙ্গে আর যোগাযোগ করেননি বলে জানান তিনি।
সাইফুল ইসলাম খান শান্তির অভিযোগ, তাঁকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে একটি চক্র ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে অপপ্রচার চালাচ্ছে।
ওই নাদিম এরআগেও চিরাং মোড়ে আরেকটি ঘটনা ঘটিয়েছিল। তিনি তাঁর বিরুদ্ধে চালানো অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...