
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আস্থা ইয়ুথ গ্রুপের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বোয়ালখালী ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নাধীন ‘আস্থা’ প্রকল্পের আওতায় দীঘিনালা উপজেলা আস্থা ইয়ুথ গ্রুপ এ সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন দীঘিনালা ইয়ুথ গ্রুপের আহ্বায়ক মো. হাসান মোর্শেদ রিফাত। ফিল্ড অ্যাসোসিয়েট সোনিয়া দাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন আস্থা প্রকল্পের মনিটরিং অ্যান্ড রিপোর্টিং অফিসার মিহির কান্তি ত্রিপুরা।
প্রধান অতিথির বক্তব্যে দীঘিনালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিরূপণ চাকমা বলেন, সঠিক দিকনির্দেশনা ও সংগঠিত প্রচেষ্টার মাধ্যমে যুবসমাজ সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, আস্থা প্রকল্পের মাধ্যমে অংশগ্রহণকারী যুবরা সচেতনতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের সুযোগ পাচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা বলেন, তরুণদের সুসংগঠিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। তিনি স্থানীয় পর্যায়ে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ইয়ুথ গ্রুপের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।
এ সময় সাংবাদিক ও খাগড়াছড়ি জেলা নাগরিক প্ল্যাটফর্মের সদস্য মো. সোহেল রানা বলেন, দায়িত্বশীল নাগরিক হিসেবে তরুণদের গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি প্রকল্প-পরবর্তী সময়েও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
সভায় গত ত্রৈমাসিকে পরিচালিত কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং আগামী সময়ের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এতে দীঘিনালা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইয়ুথ গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...