
খাগড়াছড়ির দীঘিনালায় মাত্র ১৮ দিনের ব্যবধানে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ২০টি ব্যবসা প্রতিষ্ঠান।
গতকাল মঙ্গলবার (২৬ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বোয়ালখালী নিচের বাজারের একটি খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৪টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনী ও পুলিশের সদস্যরাও অংশ নেন।
ফায়ার সার্ভিসের খাগড়াছড়ি স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, আগুনে প্রায় ১৮-২০টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।
প্রসঙ্গত, এর আগে গত ৮ মার্চ রাতেও দীঘিনালার বোয়ালখালীর লারমা স্কয়ার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় ১২টি দোকান পুড়ে যায়। পরপর দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...