
সুলতান, সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে দুই শতাধিক গ্রাহকের কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে আনিছ সমিতির আনিছ।
রবিবার সকালে এর বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। মানববন্ধন কর্মসূচিটি উপজেলার প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয়েছে।
আনিছকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। এরপর বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, গ্রাহকদের মধ্যে আব্দুল হামিদ, এনামুল ইসলাম, ফকির মিয়া, আপেল মিয়া, জনি বেগম, মোহাম্মদ মুসা, সেলিনা বেগম, জাহানারা বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সারিয়াকান্দি সদর ইউনিয়নের পারতিত পরল গ্রামের মৃত আহম্মদ আলী মন্ডলের ছেলে আনিছ মিয়ার কাছে মাসিক সমিতি করেন পারতিত পরল এবং হিন্দুকান্দি গ্রামের দুই শতাধিক গ্রাহক। গত ৭ বছর ধরে তারা সমিতিতে বিভিন্ন অঙ্কের টাকা মাসিক জমা দেন।
এতে একেকজন ১ লাখ টাকা থেকে শুরু করে ১৭ লাখ টাকা পর্যন্ত সমিতিতে জমা করেন। গত কয়েকদিন আগে আনিছ গ্রাহকের জমা করা সমিতির ৭ থেকে ৮ কোটি টাকা নিয়ে উধাও হয়েছে। অতি দ্রুত তারা প্রতারক আনিছের বিচার দাবি করেছেন। গরীব দুঃখী খেটে খাওয়া মানুষের টাকা ফেরৎ পেতে তারা সরকারের সহযোগিতা কামনা করেন।
গ্রাহক জনি বেগম বলেন, নিজে কষ্ট করে ভবিষ্যতের জন্য আনিছের সমিতিতে প্রতিমাসে টাকা সঞ্চয় করেছি। এখন সে টাকাগুলো নিয়ে লাপাত্তা হয়েছে। আমরা আনিছ প্রতারকের নিকট থেকে আমাদের কষ্টের টাকা ফেরৎ পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান বলেন, এ বিষয়ে গ্রাহকদের একটি অভিযোগ পত্র আমি হাতে পেয়েছি। অভিযোগের ভিত্তিতে সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...