দুমকিতে ২ জেলের কারাদন্ড

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ , ৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন।

এম আমির হোসাইন, পটুয়াখালীঃ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে পটুয়াখালীর দুমকিতে ২ জেলেকে দু’মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. এজাজুল হক এ দন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন-বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী গ্রামের সোবাহান হাওলাদার (৫৪) ও দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের সোহরাপ মৃধা (৫০)। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কাইয়ুম (১৪) নামে এক কিশোরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে দুমকি উপজেলার পায়রা নদীর আঙ্গারিয়া ও পাতাবুনিয়া এলাকায় ইলিশ শিকারের সময় নৌকা ও জালসহ তাদের আটক করা হয়। এসময় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

দুমকি থানার ওসি মো. জাকির হোসেন জানান, দন্ডপ্রাপ্তদের পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হবে।