
মজিবুর রহমান,নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়া পৌর মহিলা দলের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
কেন্দুয়া পৌর মহিলা দলের সভাপতি উর্মি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, পৌর বিএনপি নেতা জসিম উদ্দিন ও নজরুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম খান শান্তি, পৌর ছাত্রদলের নেতা তোফায়েল আহমেদ, পৌর মহিলা দলের সিনিয়র সহসভাপতি সেলিনা আক্তার, সহসভাপতি জহুরা আক্তার, সাধারণ সম্পাদক কল্পনা আক্তার ও সাংগঠনিক সম্পাদক সুমী আক্তার প্রমুখ।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বিএনপির চলমান আন্দোলন-সংগ্রামকে বেগবান করতে মহিলা দলের নেত্রী ও কর্মীদের মাঠে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। পাশাপাশি ঘরে ঘরে বিএনপির নীতি ও আদর্শ পৌঁছে দেওয়ার আহ্বান জানান বক্তারা।
সভায় মহিলা দলের নেত্রীবৃন্দ সাংগঠনিক কর্মপরিকল্পনা গ্রহণ করেন এবং ঐক্যবদ্ধভাবে দলের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...