
খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, বেসরকারি শিক্ষকরাও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ এবং দেশের উন্নয়ন ও গঠন প্রক্রিয়ায় তাদের ভূমিকা অপরিসীম। শনিবার (৪ এপ্রিল) দুপুরে পাইকগাছা উপজেলা শিক্ষক সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শিক্ষকরা সমাজের মূল কারিগর। তাদের সম্মান নিশ্চিত করতে হবে এবং বিভিন্ন পর্যায়ে যথাযথ প্রতিনিধিত্বের সুযোগ দিতে হবে।
শিক্ষকদের সঙ্গে কোন ধরনের বৈষম্য করা যাবে না। শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিকে নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বা ব্যক্তি বিশেষের প্রভাব না রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজে দুর্নীতি করবেন না এবং কাউকেও দুর্নীতি করতে দেবেন না।
এমপি আবুল কালাম আজাদ উল্লেখ করেন, বিগত ১৭ বছরে দুর্নীতিগ্রস্ত ও অযোগ্য ব্যক্তিদের দ্বারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার যোগ্য ও দক্ষ ব্যক্তিকেই সভাপতির দায়িত্ব প্রদান করা হবে।
তিনি সরকারি কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার এবং কোনো দল বা ব্যক্তির প্রভাব গ্রহণ না করার জন্য।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক বাবর আলী গোলদার ও শামসুর রহমান। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, জেলা ইউনিট সদস্য মাওলানা কামাল হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর রহমান, নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক।
অনুষ্ঠান শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে এমপি আবুল কালাম আজাদকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও মানপত্র প্রদান করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...