
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ‘এসবি পরিবহণ’ এর একটি বাস পদ্মা নদীতে পড়ে ডুবে গেছে। তবে দুর্ঘটনার সময় বাসটিতে কোনো যাত্রী ছিল না বলে জানা গেছে। বাসটির চালক ও হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘাট সূত্র জানায়, ফেরির পন্টুন থেকে ফেরিতে ওঠার পাটাতন (র্যাম্প) ভেঙে বাসটি নদীতে পড়ে পুরোপুরি ডুবে যায়।
বিষয়টি নিশ্চিত করে দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি পরিবহণের বাসটি ৭নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ডুবে যায়। বাসটিতে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। এখন পর্যন্ত কেউ নিখোঁজ রয়েছেন এমন কোনো অভিযোগ আমরা পাইনি।
এদিকে ডুবে যাওয়া বাসটি উদ্ধারে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ কাজ শুরু করেছে। দুর্ঘটনাস্থল পরিদর্শনে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
এর আগে গত মার্চ মাসে দৌলতদিয়া ঘাটেই ফেরিতে ওঠার সময় ‘সৌহার্দ্য পরিবহণ’র একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যায়, যাতে ২৬ জন যাত্রী প্রাণ হারিয়েছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...