
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সোমবার দুপুরে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার। প্রধান উপদেষ্টার সফরে দেশটির সঙ্গে প্রতিরক্ষা, জ্বালানিসহ ৫টি বিষয়ে সমঝোতা স্মারক সই হতে পারে। এর মধ্যে রয়েছে দুই দেশের ব্যবসায়িক সংগঠনের সহযোগিতার বিষয়টিও। এছাড়াও হতে পারে তিনটি নোট এক্সচেঞ্জ।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, দেশটির বাজারে বাংলাদেশি কর্মীদের কাজের নানা সংকট গুরুত্ব পাবে প্রধান উপদেষ্টার সফরে। দুই দেশের সরকার প্রধানের ব্যক্তিগত সম্পর্ক দেশের স্বার্থে কাজে লাগাতে চান তিনি।
মঙ্গলবার সকালে শুরু হবে সফরের মূল আনুষ্ঠানিকতা। পুত্রজায়ায় আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ড. ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। এরপর দুই সরকার প্রধান কথা বলবেন গণমাধ্যমে। এ দিন দুপুরে প্রধান উপদেষ্টার সৌজন্যে মধ্যাহ্নভোজের আয়োজন করেছে মালয়েশিয়ার সরকার প্রধান।
এছাড়া সফরে একটি ব্যবসায়িক সেমিনারে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। ঐদিনই বিকেলে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন ড. ইউনূস। রাতে মালয়েশিয়ার মন্ত্রী, নাগরিক সমাজ, শীর্ষ ব্যবসায়ী ও আমলাদের সঙ্গে অংশ নেবেন ভিন্ন এক নৈশভোজে। দেশটির ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে। এ জন্য বিশেষ সমাবর্তনের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়টি।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...