
মোশারফ হোসেন রিয়াদ: ময়মনসিংহের নান্দাইলে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি আব্দুল হেলিমের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সিংরইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (২১ সেপ্টেম্বর) সিংরইল উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন। এ সময় তারা ধর্ষণের মতো নৃশংস অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শিশু ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা প্রয়োজন। অভিযুক্ত ব্যক্তি যেন কোনোভাবেই আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে না যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা কামনা করেন তারা।
একই সঙ্গে এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িতরা সতর্ক হবে বলেও তারা আশা প্রকাশ করেন। বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, একজন শিক্ষার্থীর নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা সমাজ ও রাষ্ট্রের সবার দায়িত্ব।
কোনো শিশু যেন যৌন সহিংসতার শিকার না হয়, সে জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীর আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা ‘ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়াও’, ‘শিশুদের নিরাপত্তা নিশ্চিত কর’ এবং ‘ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি চাই’—এমন বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
শিক্ষার্থীদের এ কর্মসূচিতে এলাকায় সচেতনতা তৈরি হয়। বক্তারা ভবিষ্যতে শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...