
মোঃউজ্জল হোসেন ধামইরহাট (নওগাঁ): ধামইরহাটে প্রতিপক্ষের রাসায়নিক বিষ প্রয়োগে পুড়েছে ধানক্ষেত।
উপজেলার রামনারায়ণপুর গ্রামের দানেশ উদ্দিনের পুত্র রেজাউল করিম ও আফতাব উদ্দিন এর পুত্র দেলদার হোসেন অভিযোগ করেন, “চক ভবানী গ্রামের হাফিজুর রহমান সাবু ও তার স্ত্রী জেসমিন আরা পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার আল-হেরা পাড়া বসবাস করেন এবং তাদের লোকজন দিয়ে গত ১০সেপ্টেম্বর মঙ্গলবার রাতে চক শরীফ মৌজায় আমাদের দখলীয় পৈত্রিক সূত্রে প্রাপ্ত আরএস ২৩৪ নম্বর খতিয়ানের ৭১৫ নম্বর দাগে ৬২ শতক জমি এবং রামনারায়ণপুর মৌজার আরএস ৮১ নম্বর খতিয়ানের ৫২৭ নম্বর দাগের সোয়া ৪১ শতক জমিতে রাসায়নিক প্রয়োগ করে প্রায় এক লক্ষ টাকার ক্ষতি সাধন করে।
” রেজাউল গং আরো বলেন, নওগাঁ আদালতে মামলা চলমান আছে। ধান ক্ষেতে রাসায়নিক বিষ প্রয়োগের বিষয়ে অভিযুক্ত হাফিজুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, “আমরা দূরে বসবাস করায় আমাদেরকে রেজাউল গং জমিতে ভিড়তে দেয় না, আদালতের রায় আমাদের পক্ষে আছে, তারা নিজেরা রাসায়নিক দিয়ে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করে।
” এ বিষয়ে সুবিচার পেতে রেজাউল করিম ধামইরহাট থানায় অভিযোগ করেন। থানার তদন্ত কর্মকর্তা এসআই পরিতোষ চন্দ্র সরকার বলেন, “ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...