
মোঃউজ্জল হোসেন,ধামইরহাটঃ নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হযেছে। গত ২২ অক্টোবর বিকেল সাড়ে ৪ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভা কক্ষে অনুষ্ঠিত সমন্বয়য় সভায় সভাপতিত্ব করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলাম।
সভায় বিস্তারিত আলোকপাত করেন মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. নিয়াজ মোস্তাক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, ধামইরহাট থানার এস আই উজ্জল মিয়া, ধামইরহাট প্রেস ক্লাবের যুগ্ন আহবায়ক মাসুদ সরকার, মাধ্যমিক প্রধান শিক্ষক মুকুল হোসেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার তোফাজ্জল হোসেন প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন, ‘পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্রীরা এবং ১০ বছর থেকে ১৪ বছর বয়সীরা এইচপিভি টিকার অন্তর্ভুক্ত হবেন। আগামী ২৩ অক্টোবরের মধ্যে টিকা প্রদানের জন্য রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে।
২৪ অক্টোবর থেকে মাসব্যাপী বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হবে। টিকা কার্যক্রম সফল করতে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য ২৪ অক্টোবর সকাল ১০ টায় ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা প্রদানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...