
মোঃউজ্জল হোসেন,ধামইরহাটঃ নওগাঁর ধামইরহাট উপজেলা প্রশাসন ও সমাজসেবা দপ্তরের আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপনে সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমের উপকারভোগী ও তরুন-তরুনীদের নিয়ে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সমাজসেবা অফিসার (ভারপ্রাপ্ত) এ টি এম ফসিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। যুব উন্নয়ন অফিসার মো. কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন মহিলা বিষয়ক অফিসার খন্দকার মাকাম্মাম মাহমুদা, সমবায় অফিসার হারুনুর রশীদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মনসুর আলী, পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, ওসমান গণী, গোলাম কিবরিয়া, প্যানেল চেয়ারম্যান আবু জাফর, ধামইরহাট প্রেস ক্লাবের সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু, সাংবাদিক অরিন্দম মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি সাজিদ বিল্লাহ, তরুন শিক্ষার্থী সাকিবুল হাসান, উপকারভোগী সদস্য মো. মোরসেদুল, নুর জাহান প্রমুখ। এ সময় ২২ জন সদস্যদের মাঝে ৭ লাখ ১৯ হাজার টাকার সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়।
সভায় তরুন শিক্ষার্থী ও বক্তাগণ জুলাই আগস্টে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং বৈষম্যহীন আগামীর বাংলাদেশ বিনির্মানে ধৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অপরদিকে ৪ ফেব্রুয়ারী বিকেলে সমাজসেবা কার্যালয়ের তত্বাবধানে দক্ষিন চকযদু পল্লী মাতৃকেন্দ্রে তারুণ্যের উৎসব উদযাপনে সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমের উপকারভোগী ও তরুন-তরুনীদের নিয়ে উঠান বৈঠকও অনুষ্ঠিত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...