• দেশজুড়ে প্রধান সংবাদ
  • ধামইরহাটে দাতা সদস্যদের বঞ্চিত করে কমিটি গঠন ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ধামইরহাটে দাতা সদস্যদের বঞ্চিত করে কমিটি গঠন ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ , ২ আগস্ট ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মোঃউজ্জল হোসেন,ধামইরহাটঃ নওগাঁর ধামইরহাটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় দাতা সদস্যদের বঞ্চিত করে অবৈধভাবে কমিটি গঠন ও প্রধান শিক্ষকের দূর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

আজ (২ আগস্ট রবিবার) দুপুর ২টার সময়ে ধামইরহাট বাজারের একটি কোচিং সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষে মোঃ আবির হাসান মিলন তার লিখিত বক্তব্যে  বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিয়ম করে তথ্য গোপন করে প্রকৃত দাতা সদস্যদের না জানিয়ে গোপনে এডহক কমিটির নাম প্রস্তাব বোর্ডে পাঠান।

এডহক কমিটি ৩ থেকে ৬ মাসের হলেও তারা ২ বছর পার করে আবারও একই কৌশলে বিধি বহির্ভূতভাবে কমিটির গঠনের চেষ্টা চালাচ্ছে, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং বিদ্যালয়ে জমি দাতা পরিবারের যে কাউকে সভাপতি হিসেবে দেখতে চাই, এ সময় তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের  তহবিল তছরুপ, ভর্তি ও অন্যান্য খাতের আদায়কৃত অর্থের অনিয়ম সহ নিজের পছন্দের রাজনৈতিক ব্যক্তিদের কমিটির রাখার অভিযোগ করেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক আব্দুর রহমান বলেন যারা কমিটিতে থাকতে বিদ্যালয়ে এসে ইচ্ছাপোষন করেছে ক্যাবলমাত্র তাদেরই নাম প্রেরণ করা হয়েছে, যাদের অন্তর্ভূক্ত করার দাবী করেছে প্রাক্তন শিক্ষার্থীরা, তারা কেউ কমিটির থাকার ইচ্ছাপোষন করে নাই বা আমাকে জানায়নি, আমার বিরুদ্ধে এসব অভিযোগ সঠিক নয়।

সম্মেলনে অভিভাবক সাখাওয়াত হোসেন, প্রাক্তন শিক্ষার্থী মোজাফফর রহমান বাবু মোঃআবু সাঈদ, মেহেদী হাসান, মুন্না মোরশেদ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর