
নওগাঁর ধামইরহাটে পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ধামইরহাট পৌর বিএনপির দলীয় নেতৃত্ব নির্বাচনে সভাপতি পদে মো.শহিদুর রহমান সরকার ছাতা মার্কা ২৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী চেয়ার মার্কা মো.নুরল ইসলাম পেয়েছেন ২০৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে মো.আনোয়ারুল ইসলাম মোরগ প্রতিকে ৩৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রার্থী ফুটবল প্রতীকে রেজুয়ান হোসেন রঞ্জু পেয়েছেন ১৯২ ভোট। এছাড়া দুটি সাংগঠনিক পদে বাই সাইকেল প্রতীকে মো.আব্দুর রহমান ২৪৪ ভোট এবং হাতি প্রতীকে ২০৪ ভোট পেয়ে মো.মিজানুর রহমান বিজয়ী হয়েছেন।
দলীয় সূত্র জানায়, দীর্ঘ ১৭ বছর পর ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টাকা ভোটগ্রহণ চলে, সুষ্ঠু পরিবেশে ভোটারটা তাদের নিজ নিজ নেতা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এস কে এম ইকবাল রাব্বি ও তাঁর সঙ্গীয় সদস্যগণ ভোট গ্রহণ করেন। সভাপতি পদে ৬ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের দুইদিন পূর্বে সভাপতি পদে আজমল হোসেন শাহান চৌধুরী নিজেকে প্রত্যাহার করে নেন।
দলীয় নেতৃত্ব নির্বাচনে ৪টি পদের বিপরীতে সাবেক এমপি সামসুজ্জোহা প্যানেলে সভাপতি, সম্পাদক ও ১টি সাংগঠনিক সম্পাদকসহ ৩টিতে জয় পান এবং একই দলের অন্য প্যানেলে সাংগঠনিক সম্পাদক পদে মিজানুর রহমান জয় পান।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...