ধামইরহাটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ , ২১ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

মোঃউজ্জল হোসেন,ধামইরহাটঃ ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসটি উদযাপন কার্যক্রমের মধ্যে রাত ১২ঃ০১ মিনিটে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিশুদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোসস্তাফিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার ওয়াজেদ আলী, মৎস কর্মকর্তা আইয়ুব আলী, খাদ্য নিয়ন্ত্রক মামুন উর রশিদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, তথ্য কর্মকর্তা ইসকিতা আফরিন।

এছাড়াও ভাষা দিবস উপলক্ষে শিশুদের মধ্যে নান্দনিক হাতের লেখা, কবিতা আবৃতি ও চিত্রাংকন প্রতিযোগিতায় ১ম,২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবচাইতে সংগীত গুরু মোস্তফা কামাল জিন্না এর নেতৃত্বে সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মন্তব্য লিখুন

আরও খবর