ধামইরহাটে শিশু নির্যাতনের মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ , ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

মোঃউজ্জল হোসেন ধামইরহাটঃ নওগাঁর ধামইরহাট উপজেলার রুপনারায়নপুর (খাটাপাড়া) গ্রামের কথিত শিশু নির্যাতনের মিথ্যা মামলার প্রতিবাদে আজ শনিবার ১৯ সেপ্টেম্বর দুপুর ১ টায় রুপনারায়নপুর গ্রামে মানববন্ধন করেন অভিযুক্তদের আপনজন ও গ্রামবাসী।

অভিযুক্ত মঞ্জুয়ারার ছেলে মুকিত হোসেন মঞ্জুয়ারার মামা আমজাদ হোসেন আমজাদ হোসেনের ছেলে রাশেদ গ্রামবাসী সাফিয়া খাতুন সহ মানববন্ধনে অংশগ্রহণ কারিরা বলেন, শিশুটির মায়ের স্বাক্ষাতে ইয়ার্কির ছলে শিশুটিকে শাসন করা হয়েছে, শিশুটির মা ঘটনাস্থলে তখনও হাস্যজ্জল ছিল।

এবং সেটির ভিডিও করেছিল শিশুটির প্রতিক্রিয়া ভিডিওকারির ভাবিকে দেখাবে বলে। কিন্তু পরে ভিডিওটিকে মামলার হাতিয়ার হিসেবে ব্যাবহার করে শিশুটির পিতা আঃ ছোবাহান থানায় মামলা করেন। তারা বলেন কারো কূপরামর্শে আঃ ছোবাহান এই মিথ্যা মামলা দায়ের করে।

আসামির পরিবারের সদস্য ও গ্রামবাসী সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার ও মামলা প্রত্যহরের দাবি জানান। মানববন্ধনে শতাধিক নারী-পূরুষ অংশগ্রহণ করে।

মামলার বাদি আঃ ছোবাহান এবিষয়ে সুস্পষ্ট কিছু বলতে রাজি হয়নি।

মন্তব্য লিখুন

আরও খবর