
মোঃউজ্জল হোসেন,ধামইরহাটঃ নওগাঁর ধামইরহাটে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ধামরইরহাট পৌরসভা উদ্যোগে ২২ জানুয়ারি সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।
উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় দিনব্যাপী এই কর্মশালায় ধামইরহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল, পৌর স্যানিটারি ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুল হাকিম, সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী মিলন কুমার, তথ্যসেবা কর্মকর্তা ইসকিতা আফরিন, চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল ই রব্বানী, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন, ধামইরহাট প্রেসক্লাব সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু, উপজেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত প্রশিক্ষক এম কে জিন্নাহ চৌধুরী, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর অফিস সহকারি ফারুক হোসেন, ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ বিন বেলাল, রিফাতুল হাসান চৌধুরী সৈকত, সাজিদ বিল্লাহ, রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...
দিল্লিতে বিক্ষোভ নিষিদ্ধে উত্তাল ভারত
দিল্লিতে বিক্ষোভ নিষিদ্ধে উত্তাল ভারত
অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ-ইইউ বৈঠক
অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ-ইইউ বৈঠক
সাপাহারে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
সাপাহারে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন