
মোঃউজ্জল হোসেন,ধামইরহাটঃ ধামইরহাটে পৌরসভার অধীন সদর সাপ্তাহিক হাটের ইজারা বাতিল করে উন্মুক্ত ইজারা দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (৯ মে) শনিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সামনে ধামইরহাটের সচেতন ব্যবসায়ী ও সর্বসাধারণের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপজেলা যুবদলের আহবায়ক তহিদুল ইসলাম,উমার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজিবুল ইসলাম মজনু উমার ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা রুহেল হোসেন সুমন,আলমপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল রিভেন বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
বক্তাগন দাবি করেন নিয়ম বহির্ভূতভাবে ধামইরহাট সদর সাপ্তাহিক হাটের ইজারা দেয়া হয়েছে। তারা বলেন,উপজেলা নির্বাহী অফিসার ও পৌর নির্বাহী কর্মকর্তা যোগসাজসীভাবে মহাদেবপুরের আওয়ামী লীগ নেতাকে হাটের ইজারা পাইয়ে দিয়েছেন।বক্তাগণ এই নিয়ম বহির্ভূত ইজারা বাতিল করে নতুন করে উন্মুক্ত ইজারা দেওয়ার দাবি জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট জানতে চাইলে তিনি বলেন,সারাদেশে যেভাবে ইজারা দেওয়া হয় সেভাবে সরকারি বিধি অনুযায়ী হাট ইজারা দেওয়া হয়েছে, টেন্ডারে অনিয়ম করার কোন সুযোগ নাই।
পার্শ্ববর্তী উপজেলা এবং পৌরসভা গুলোতে কিভাবে দেওয়া হয়েছে দেখে আসলে তুলনা করতে পারবেন।
হাটের ডাক মূল্যের অর্ধেক টাকা জমা হয়েছে এবং অর্ধেক টাকায় ইজারাদার বাকি রেখেছে এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী বলেন,ইজারাদার সমুদয় টাকা পরিশোধ করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত