
খুলনার পাইকগাছায় ২৩ নম্বর পোল্ডারের ওয়াপদা বাঁধ কেটে অবৈধভাবে লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) বিকেল ৫টায় উপজেলার লস্কর ইউনিয়নের চৌকিদার মোড়ে ভূমিহীন সংগঠন ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মোঃ মাহবুব জোয়ার্দার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ আবুল হাসান।

এসময় বক্তব্য রাখেন ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি চিকিৎসক নারায়ণ চন্দ্র মণ্ডল, নিজেদের করি সংস্থার বিভাগীয় প্রশিক্ষক নাসিমা খাতুন, নিজেদের করির কর্মী রাশেদুজ্জামান ফরিদ, মুন্নী সমাদ্দার, লিপন সরকার, ভূমিহীন সংগঠনের নারী নেত্রী রোকেয়া বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল অবৈধভাবে ওয়াপদা বাঁধ কেটে লবণ পানি উত্তোলন করছে। এর ফলে এলাকার পরিবেশ, কৃষিজমি ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। লবণ পানির প্রভাবে ফসলি জমির উৎপাদন কমে যাচ্ছে এবং সুপেয় পানির সংকটও দিন দিন তীব্র হচ্ছে বলে তারা উল্লেখ করেন।
তারা আরও বলেন, অবৈধভাবে বাঁধ কেটে লবণ পানি প্রবেশ করানোর কারণে দীর্ঘমেয়াদে উপকূলীয় পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। দ্রুত এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা পরিবেশ ও কৃষি রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে এলাকার স্বার্থে অবৈধ লবণ পানি উত্তোলনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও দাবি জানান তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...