
শাহরিয়ার মিল্টন , শেরপুর : সন্ধ্যা নামলেই হাতে ধূপ নিয়ে জেলা শহরের দোকানে দোকানে ঘুরতে দেখা যায় শেরপুরের চকপাঠক এলাকার বাসিন্দা নয়নকে। এক দোকানে ধূপ দেন, এরপর চলে যান আরেক দোকানে। বিনিময়ে পান ৫ থেকে ১০ টাকা। এভাবেই প্রায় দুই দশক ধরে দোকানে দোকানে ধূপ দিয়ে অর্থ সংগ্রহ করছেন তিনি। প্রতিদিন যা আয় হয়, তা দিয়েই চলে তার সংসার। ঘরে রয়েছে এক মেয়ে।
স্থানীয় দোকানদার পারভেজ আলী বলেন, ‘নয়ন প্রতিদিন সন্ধ্যায় আমার দোকানে এসে ধূপ দিয়ে যায়। বিনিময়ে আমি তাকে ৫ থেকে ১০ টাকা দিই।’ আরেক দোকানদার রাসেল বলেন, ‘নয়নকে আমরা দীর্ঘদিন ধরে এভাবে দেখে আসছি। আমার দোকানেও সে ধূপ দিয়ে যায়। তাই তাকে ১০ টাকা করে দিই।’
স্থানীয় এলাকার বাসিন্দা সাজ্জাদ হোসেন বলেন, ‘নয়ন আমাদের এলাকারই ছেলে। ছোটবেলা থেকেই তাকে ধূপ নিয়ে ঘুরতে দেখেছি। এখন দোকানে দোকানে ধূপ দিয়ে যে অর্থ পায়, তা দিয়েই তার সংসার চলে।’
নয়ন বলেন, ‘প্রায় ২০ বছর ধরে ধূপ নিয়ে ঘুরে বেড়াই। দোকানে দোকানে ধূপ দিয়ে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা আয় হয়।
এই টাকা দিয়েই আমার সংসার চলে।’ দুই দশক ধরে ধূপের ধোঁয়ার সঙ্গে মিশে আছে নয়নের জীবনসংগ্রাম।প্রতিদিনের পাওয়া অর্থই তার কাছে পরিবারের প্রয়োজন মেটানোর ভরসা। শহরের ব্যস্ততার আড়ালে এভাবেই নীরবে কেটে যাচ্ছে তার জীবন ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...