
নাহিদ হাসান নওগাঁঃনওগাঁর জনপ্রিয় ফেসবুক মাধ্যম আমার প্রিয় জন্মভূমি নওগাঁ গ্রুপের ব্যবস্থাপনায় অসহায় দূরস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারী) নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পিয়ার আলী মোড়ে অর্ধশতাধিক অসহায়,এতিম ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
হাবিব হোসেনের সভাপতিত্বে সাব্বির হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্তানমোল্লা মহাবিদ্যালয়ের ভূগোল প্রভাষক এস,এম মোস্তাক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার প্রিয় জন্মভূমি নওগাঁ পরিবারের প্রধান উপদেষ্টা সালেকুর রহমান, স্থানীয় ইসলামী আলোচক হযরত মাওলানা মোঃ আবু জাফর সিদ্দিকী।
আরো উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সদস্যদের মধ্যে অন্যতম রোজিনা, শরিফুল,সাথি , সাব্বির প্রমুখ।
আমার প্রিয় জন্মভূমি নওগাঁ পরিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কেন্দ্রীক সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন। একাধিকবার মানবিক কার্যক্রমের ফলে জেলায় ভালো সুনাম অর্জন করেছেন উক্ত প্লাটফর্মটির সদস্যরা।
মন্তব্য লিখুন
আরও খবর
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...