
শাহরিয়ার মিল্টন, শেরপুর : শেরপুরের নকলায় গলায় পেয়ারা আটকে জুঁই মনি (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে নকলা উপজেলার গৌরদ্বার ইউনিয়নের ছাতুগাও গ্রামে এই দুর্ঘটনা ঘটে ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে পরিবারের লোকজনের সামনেই পেয়ারা খেতে গিয়ে ছোট এক টুকরা গলায় আটকে যায় জুঁই মনির। এরপর শ্বাসকষ্ট শুরু হলে পরিবারের লোকজন তাকে দ্রুত নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জুঁই মনিদের প্রতিবেশী অবসরপ্রাপ্ত সেনা সদস্য হামিদুর রহমান বলেন, জুঁই মনিরা ঢাকায় থাকতো। গ্রামের বাড়িতে ঘুরতে এসে এ দুর্ঘটনা ঘটল।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। হাসপাতালে নিয়ে চিকিৎসা করেও শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো গেল না! আমরা তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছি।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...