
শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ শেরপুরের নকলা উপজেলায় কিশোরীদের আত্মকর্মসংস্থান ও আয়বৃদ্ধির লক্ষ্যে হাঁস-মুরগি পালন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার উপজেলার জালালপুর ব্র্যাক এরিয়া অফিস কার্যালয়ে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।
এছাড়াও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী, শাখা ব্যবস্থাপক মো. জিয়াউল হক, ব্র্যাক জেলা সমন্বয়ক ফারহানা মিল্কীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ বাস্তবায়নে সহযোগিতা করেন সেলপ কর্মসূচির অফিসার মো. অলিউল্লাহ।
আয়োজকরা জানান, দিনব্যাপী এ প্রশিক্ষণে কিশোরীদের হাঁস ও মুরগি পালনের প্রাথমিক ধারণা, পরিচর্যা, রোগ প্রতিরোধ এবং আয়বর্ধক খামার ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ করানো হয়। পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কিশোরীরা জানান, এ ধরনের বাস্তবমুখী প্রশিক্ষণ তাদের নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং ভবিষ্যতে হাঁস-মুরগি পালনকে আয়বর্ধক উদ্যোগ হিসেবে গ্রহণ করতে উৎসাহিত করবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...