
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরের নকলায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি রোগী বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) “বন্ধু সংগঠন” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যেগে ও সার্বিক সহযোগিতায় পৌরশহরের চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রী কলেজে দিনব্যপী এ কার্যক্রম চলে।
ময়য়মনসিংহের ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল কর্তৃক পরিচালিত নকলা প্রাথমিক চক্ষু চিকিৎসা ও পরিচর্যা কেন্দ্রের ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি রোগী বাছাই কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য রাব্বেনুর চৌধুরী, নকলা প্রাথমিক চক্ষু চিকিৎসা ও পরিচর্যা কেন্দ্রের পিইসি ইনচার্জ ও রিফ্রাকশনিস্ট ডা. নাজমুস সাকিব, রিফ্রাকশনিস্ট ডা. ফারজানা আক্তার ও বন্ধু সংগঠনের রিয়াদ চৌধুরী উপস্থিত ছিলেন।
বন্ধু সংগঠন’র রিয়াদ চৌধুরী বলেন, আমাদের সংগঠনটি সবসময় জনগনের পাশে আছে, ছিলো এবং থাকবে। বিশেষ করে গরীব ও অসহায়দের জন্য কিছু করতে পারলে ভালো লাগে; এই ভালো লাগা থেকেই আমরা এমন উদ্যোগ নিয়েছি।
তিনি জানান, যারা টাকার অভাবে চোখের চিকিৎসা করাতে পারেন না, যাদের চোখের অপারেশন ও চশমা কিনার সামর্থ নেই মূলত তাদের জন্যই আমরা এই কার্যক্রম পরিচালনা করছি। এ মহতী কাজের সফলতার জন্য সর্বসাধারনের দোয়া ও পরামর্শমূলক সার্বিক সহযোগিতা কামনা করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
দিনব্যাপী এই কার্যক্রম চলাকালে বন্ধু সংগঠনের ফাহাদ, সানোয়ার হোসেন অভি, রনি, রিপন রুকন, রতন, টিটু, সোহাগ, হাবিব, আবু সালেহ, হাকিম ও বিল্লালসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকগন, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত চক্ষু রোগে আক্রান্ত শতাধিক নারী-পুরুষ রোগী উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...