
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরের নকলা উপজেলা সদর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে একটি ওষুধের গোডাউন ও ২টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি সাধর হয়েছে। শুক্রবার ভোর রাতে নকলা থানার দক্ষিন পাশে ঢাকা-শেরপুর মহাসড়ক সংলগ্ন চার তলা ভবনের নিচতলায় আগুন লাগার ঘটনা ঘটে।
এতে একটি ওষুধের বড় গোডাউন, কাজল মেডিকেল হল নামে একটি ওষুধের বড় দোকান ও কামাল স্টোর নামে একটি স্টেশনারি দোকানের সব মালামাল ভস্মীভূত হয়ে যায়।
এ ঘটনায় ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত নূরে মদিনা মডেল মাদ্রাসার অর্ধশত শিক্ষক-শিক্ষার্থী আটকে পরেন। পরে এলাকাবাসী বিভিন্ন কৌশলে পাশের ভবনের ছাদ দিয়ে তাদেরকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। তবে আটকে পড়া হাফেজি শিক্ষার্থীদের উদ্ধার করতে গিয়ে স্থানীয় দুইজন উদ্ধারকর্মী আহত হলে তাদেরকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে কাজল মেডিকেল হলের মালিক কামরুজ্জামান কাজল ও স্টেশনারির মালিক কামাল মিয়া তাদের দোকান বন্ধ করে বাসায় চলেযান। এরপর রাত পৌণে ৩টার দিকে অজ্ঞাত পথচারী ও রিক্সা চালক কাজল মেডিকেল হল থেকে ধোয়া বেড়হতে দেখেন ও ভিতর থেকে আগুন লাগার ঘটনার মতো শব্দ শুনতে পেরে ডাক চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা দোকানের সাটার ভেঙ্গে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং সচেতন বেশ কয়েকজন ফায়ার সার্ভিসে খবর দেওয়ার পাশাপাশি জাতীয় হেল্প লাইন ৯৯৯ নম্বরে ফোন করে আগুন লাগার বিষয়টি অবগত করেন।
স্থানীয় লোকজন ও পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার ফায়ারসার্ভিসের কর্মীদের ৪০-৫০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে নালিতাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকর্মীরা দ্রুত ছুটে আসেন। এছাড়া নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান শেরপুর ফায়ার সার্ভিসে খবর দিলে তারাও ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনের কাজে অংশ নেন।
কাজল মেডিকেল হলের স্বত্তাধিকারী কামরুজ্জামান কাজল জানান বৃহস্পতিবার বাজারের দিন হওয়ায় রাত সাড়ে বারোটার দিকে দোকান বন্ধ করে বাসায় যান। তার ওষুধের দেকান ও গোডাউনে মিলে প্রায় কোটি টাকার ওষুধ ও আসবাবপত্র ছিলো। সবকিছু ভস্মীভূত হয়ে যাওয়ায় তার অপূরণীয় ক্ষতি হয়েছে। স্টেশনারির মালিক কামাল মিয়া জানান, তার আয়ের একমাত্র সম্ভল ছিলো এই দোকানটি। দোকানের সব মালামাল পুড়ে যাওয়ায় তার আজ রাস্তায় বসার উপক্রম।
নালিতাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তিনি জানান, আমরা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থল ছুটে এসেছি। পরে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরাও আসেন। আমরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ব্যবসায়ীদের অপূরণীয় ক্ষতি হয়েগেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...