
শাহরিয়ার মিল্টন,শেরপুর: শেরপুরের নকলায় আগস্ট মাসের সব কার্যদিবসে উপস্থিত হওয়া মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে উদ্দীপণা পুরষ্কার হিসেবে দেশি-বিদেশী বিভিন্ন লেখকের শিক্ষনীয় বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। বুধবার সকালে এসব পুরষ্কার প্রদান করা হয়।
উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ক্লাসের যেসব শিক্ষার্থীরা আগস্ট মাসের সকল কার্যদিবসে উপস্থিত ছিলো তাদের মাঝে নিজস্ব অর্থায়নে পুরষ্কার হিসেবে বিভিন্ন লেখকের বই, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম পুরষ্কার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। পরে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঁচ শ্রেণীর শ্রেণী শিক্ষকগন নিজ নিজ শ্রেণীর শতভাগ উপস্থিত বিবেচনায় মাসসেরা শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। এর অংশ হিসেবে সপ্তম শ্রেণীর শ্রেণী শিক্ষক মো. মোশারফ হোসাইন মাস সেরা শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন।
এসময় সহসুপার মাওলানা মো. ফজলুল করিম, অবসর জনিত বিদায়ী সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান খান, সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, শওকত আলী, নুসরাত জাহান নিপা, সহকারী মৌলভী হযরত আলী ও ফুলেছা খাতুন, সহকারী শিক্ষক মাহাদী মাসুদ, তাহেরা সুলতানা, সবুজা খাতুন, মুক্তা খাতুন, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, আরিফ হোসেন, লাবনী বেগম ও উজ্জল মিয়াসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও সংশ্লিষ্ট শ্রেণীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...