
শাহরিয়ার মিল্টন, শেরপুরঃ শেরপুরের নকলায় শহীদ আব্দুল আজিজ (২৮)’র পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার গৌড়দ্বার এলাকায় শহীদ আব্দুল আজিজের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
এসময় স্থানীয় এনসিপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন নাহিদ ইসলাম।
উল্লেখ্য, নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের মৃত মোজাম্মেল হক মেজোর ছেলে আব্দুল আজিজ জীবিকার তাগিদে গাজীপুরের বাসন থানা এলাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।
২০২৪সালের ৫ আগস্ট গাজীপুরে তার কর্মস্থলের কাছেই ছাত্র আন্দোলন চলাকালে আজিজ নিজ মোবাইল ফোন দিয়ে আন্দোলনের ভিডিও ধারণ করছিলেন।
এসময় ছোড়া রাবার বুলেট তার গায়ে লাগে। পরে তার এক সহকর্মীর সহযোগিতায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসার দুইদিন পর ৭আগস্ট আজিজের মৃত্যু হয়।
পরের দিন ৮ আগস্ট আজিজের জানাজা শেষে নকলা উপজেলার পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়। এরপর তার মা বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...