
পর্দার জনপ্রিয় নায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম। তিনি ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন। এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন।
নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় রয়েছেন এ অভিনেত্রী। সম্প্রতি তার ফেসবুক পেইজে কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন।
যেখানে দেখা যায়, থাইল্যান্ডে অবস্থিত সাদা মন্দিরে যাবার পর মিম ফটোশুট করেছেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন।
ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘সাদা মন্দির।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসারা ইমোজি। অফ শোল্ডার বেল স্লিভ ড্রেসে নজরকাড়া লুকে বেশ হাসিখুশি ভাবে ধরা দিয়েছেন তিনি।
কমেন্ট বক্সেও ভক্ত-অনুরাগীরা বেশ প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘আপনাকে অনেক সুন্দর লাগছে, অসাধারণ জায়গা সাথে মনোরম পরিবেশ।’ আরেকজনের কথায়, ‘সব সময় আপনাকে অনেক ভালো লাগে।’
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...