
শাহরিয়ার মিল্টন , শেরপুর : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শেরপুরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে শেরপুর সদর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পর্যায়ের এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থী অংশ নেয়। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের চারটি পৃথক গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চারু ও কারু বিভাগের সহকারী শিক্ষক স্মৃতি দাস তন্দ্রা এবং শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির সাবেক শিক্ষক হারুন অর রশিদ।
প্রাথমিকের ‘ক’ বিভাগে প্রথম হয়েছে আয়ুষমান রায়, দ্বিতীয় মাইশা ইয়াসমিন এবং তৃতীয় হয়েছে তৌকিক আহসান। ‘খ’ বিভাগে প্রথম হয়েছে পূর্বা সেন, দ্বিতীয় রুপায়ন সূত্রধর এবং তৃতীয় হয়েছে কাব্য দে।
মাধ্যমিকের ‘ক’ বিভাগে প্রথম হয়েছে অর্পিতা সূত্রধর, দ্বিতীয় স্পর্শ সাহা এবং তৃতীয় হয়েছে প্রসুন সরকার। ‘খ’ বিভাগে প্রথম হয়েছে সায়ান্তি সাহা মৌসী, দ্বিতীয় কর্ণা কর্মকার এবং তৃতীয় হয়েছে মাহমুদা তাসনীম।
প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা পরবর্তী সময়ে জেলা পর্যায়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।
আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার সঙ্গে শিশু-কিশোরদের পরিচিত করে তোলা এবং তাদের সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটানোই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...