
শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উদ্যাপন উপলক্ষে গতকাল শুক্রবার (৩ জুলাই) ঝিনাইগাতীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম এবং উপজেলা নির্বাহী অফিসার, ঝিনাইগাতীমোঃ আল-আমীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল আউয়াল চৌধুরী, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি আরিফ হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, শেরপুর জেলার স্বনামধন্য নজরুলসংগীত শিল্পীবৃন্দ, অভিভাবকবৃন্দ, সংস্কৃতিসেবী ব্যক্তিবর্গ এবং সুধীজন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। পরে বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে সংসদ সদস্য ও জেলা প্রশাসক নবনির্মিত ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমের ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...