
নড়াইল -২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়নপ্রত্যাশী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নড়াইল সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ মো. মনিরুল ইসলাম বলেছেন, বহিরাগত ও হাইব্রিড প্রার্থীদের নড়াইলের জনগণ মেনে নেবে না।
গতকাল সোমবার (১০ নভেম্বর) বিকেলে নড়াইল-২ আসনে আলহাজ্ মো. মনিরুল ইসলামকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে ‘সর্বস্তরের জনগণ’ ব্যানারে আয়োজিত মালিরবাগের এক সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাবেশে মো. মনিরুল ইসলাম বলেন, ‘বহিরাগত ও হাইব্রিড প্রার্থীদের নড়াইলের জনগণ মেনে নেবে না। ২০০৮ সালের নির্বাচনে ‘আম’ প্রতীকে মাত্র ২৯২ ভোট পাওয়া এক সম্ভাব্য জোটপ্রার্থীকে নড়াইলের তৃণমূল কর্মীরা কখনোই গ্রহণ করবে না।’

নিজের ৩৯ বছরের রাজনৈতিক ত্যাগের কথা উল্লেখ করে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘এই রাজনীতির জন্য আমি আমার ব্যবসা, সম্পত্তি, এমনকি পরিবারকেও সময় দিতে পারিনি। আমি কোনো লোভ বা লাভের আশায় রাজনীতি করি না; করি মানুষের ভালোবাসার জন্য।’
সমাবেশে সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ মোস্তাফিজুর রহমান আলেক-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাজু আহমেদ রাজীব প্রমুখ।
বক্তারা বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে বারবার কারা নির্যাতনের শিকার হয়েছেন মনিরুল ইসলাম। দীর্ঘদিন ধরে তিনি দল ও জনগণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে তার সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের প্রশংসা করেন তারা।
তারা আরও বলেন, ‘জনগণের আস্থা ও ভালোবাসার প্রতীক আলহাজ্ মনিরুল ইসলামকে যদি নড়াইল-২ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হয়, তাহলে এ আসনে বিএনপির বিজয় নিশ্চিত হবে।’ বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান, যাতে তিনি মনিরুল ইসলামকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে দলকে আরও শক্তিশালী করেন।
সমাবেশ শুরুর আগে মোটরসাইকেল, ভ্যান, ইজিবাইক, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহনে জেলার বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। বিপুল সংখ্যক নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...