• খুলনা রাজনীতি
  • নড়াইলে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

নড়াইলে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

প্রকাশিত: ৩:০৭ পূর্বাহ্ণ , ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

নড়াইলের দুটি সংসদীয় আসনেই আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ভোটগ্রহণ শুরু হয়েছে।

শীতের সকাল উপেক্ষা করেই ভোটারদের কেন্দ্রে উপস্থিত হতে দেখা গেছে। নড়াইল-১ এবং নড়াইল-২ আসনের কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।

এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচনকে কেন্দ্র করে নড়াইলজুড়ে র্যাব-৬, পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনীর টহল জোরদার রয়েছে।

ভোটকেন্দ্রগুলোতে মোতায়েন রয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দ। কেন্দ্রগুলোতে নারী এবং বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

নড়াইল জেলায় এবার মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৭৬ হাজার ৭০২ জন। এর মধ্যে পুরুষ ৩ লাখ ৩৭ হাজার ৯২৬ জন এবং নারী ৩ লাখ ৩৮ হাজার ৭৭১ জন।

দুটি আসনে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি ভোটাররা একই সাথে ‘জুলাই চার্টার’ সংস্কার বিষয়ক গণভোটেও তাদের মতামত প্রদান করবেন।

মন্তব্য লিখুন

আরও খবর