
নড়াইলের আলোচিত বড়কুলা ৩ হত্যা মামলার আসামিরা জামিনে মুক্ত হওয়ার পর আবারও ভুক্তভোগী পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২০ এপ্রিল) সকাল ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত জনকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত পারভিন বেগম বলেন, আজ সকাল ৭টার দিকে খায়ের চেয়ারম্যানের স্ত্রী, বোন শেফালী (মেম্বার), বাবুল, বেগমসহ আরো কয়েকজন মামলা তুলে নেওয়ার হুমকি দেন, এরপর কথাকাটির এক পর্যায়ে আমাদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে।
এবিষয়ে অভিযুক্ত শেফালী মেম্বার অস্বীকার করে বলেন, আমি এ ঘটনা সম্পর্কে কিছু জানিই না।
গত (২৩ ফেব্রুয়ারি) ভোরে খায়ের চেয়ারম্যানের সমর্থকরা খলিল শেখের সমর্থকদের ওপর হামলা চালায়। এসময় খলিল শেখ, তার ছেলে তাহাজ্জদ শেখ ও ফেরদৌস শেখ ঘটনাস্থলেই নিহত হয়।
নড়াইল সদর থানা পুলিশের (পরিদর্শক) অজয় কুমার জানান, আমরা ঘটনাটি অবগত হয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...