
নড়াইলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নড়াইল জেলা চুকবল টুর্নামেন্ট। আজ বুধবার ২৩ শে সেপ্টেম্বর নড়াইল চুকবল ক্লাবের আয়োজনে এবং বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের সহযোগিতায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে ৪টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় খেলোয়াড়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। চুকবল খেলাকে নড়াইলে আরও জনপ্রিয় ও সম্প্রসারিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজিন ইসরাত জোহা, জেলা ক্রীড়া অফিসার, নড়াইল। বিশেষ অতিথি ছিলেন নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শক্তিপদ বিশ্বাস।
টুর্নামেন্টে সভাপতিত্ব করেন ক্রীড়া সংগঠক আশিকুর রহমান সৌরভ, সাধারণ সম্পাদক, নড়াইল চুকবল ক্লাব।
আয়োজকরা জানান, আমরা এই বছর স্বল্প পরিসরে টুর্নামেন্টের আয়োজন করেছি পরবর্তীতে নড়াইলে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়নশীন আয়োজন করার ইচ্ছা আছে।
টুর্নামেন্টে নড়াইল চুকবল ক্লাব বাশগ্রাম চুকবল ক্লাবকে ২৮ – ৬ পয়েন্টে হারিয়ে বিজয়ী হয় এবং শেষ অংশে বিজয়ী দলের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...